ব্রাউজার আপডেটে ‘বিরতি’ নিলো গুগল ক্রোম

২৩ মার্চ, ২০২০ ১৬:৫০  
গত শুক্রবার নিজস্ব ব্রাউজার এজ এর আপডেট বিলম্ব হওয়ার কথা ঘোষণা দিয়েছিলো মাইক্রোসফট। এবার ক্রোম ওয়েব ব্রাউজার আপডেট দেরিতে আনার ঘোষণা দিলো গুগল। নভেল করোনাভাইরাস মহামারীর কারণে এই দেরির কথা জানিয়েছে টেকজায়ান্টটি। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, সমন্বিত কাজের সময়সূচীর কারণে, সাময়িকভাবে ক্রোম এবং ক্রোম ওএস মুক্ত করা বন্ধ রাখা হয়েছে। তবে বর্তমান ক্রোম, সংস্করণ ৮০-এর জন্য নিরাপত্তা আপডেট অব্যাহত থাকবে। আপাতত ক্রোমের উন্নয়ন আপডেট থেমে যাওয়ায় মাইক্রোসফট এজ ছাড়াও বিপাকে পড়েছে ব্রেভ, স্যামসাং ব্রাউজার, ভিভালদি এবং অপেরা।